লেখক এদুয়ার্দো গালিয়ানোর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গালিয়ানো
গালিয়ানো

উরুগুয়ের লেখক ও সাংবাদিক এদুয়ার্দো গালিয়ানো আর নেই। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত গালিয়ানো সোমবার রাজধানী মন্টি-ভিডিওতে শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি লাতিন আমেরিকায় পুঁজিবাদবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা হিসেবে পরিচিত ছিলেন।
গালিয়ানোর একজন প্রকাশক বার্তা সংস্থাকে তাঁর মৃত্যুর খবর দেন। তাঁর বয়স হয়েছিল ৭৪। দীর্ঘ পঞ্চাশ বছর লেখালেখি করেছেন এ কৃতী লেখক। তবে তিনি সবচেয়ে বেশি পরিচিত ছিলেন ১৯৭১ সালে প্রকাশিত বই ওপেন ভেইনস অব লাতিন আমেরিকার জন্য। এটি মহাদেশটিতে রাজনৈতিক রচনার ধ্রুপদি নিদর্শনে পরিণত হয়েছিল। তাঁর কিছু বই অনেক ভাষায় অনূদিত হয়েছে।
১৯৭৩ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখল করলে গালিয়ানো দেশত্যাগ করে স্বেচ্ছানির্বাসনে প্রথমে আর্জেন্টিনা ও পরে স্পেনে চলে যান।