শব্দদূষণ বন্ধে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শব্দদূষণের অভিযোগে নাইজেরিয়ার বাণিজ্যিক নগর লেগোসের কর্তৃপক্ষ বেশ কিছুসংখ্যক গির্জা, মসজিদ ও হোটেল বন্ধ করে দিয়েছে। প্রায় দুই কোটি জনসংখ্যার এ বিশাল নগর ব্যাপক যানজটের জন্য কুখ্যাত। এ ছাড়া সেখানকার গির্জা ও মসজিদগুলো তাদের বক্তব্য প্রচারের জন্য হর্ন ও মাইক ব্যবহার করে থাকে। নাম প্রকাশে অনিচ্ছুক লেগোস রাজ্যের পরিবেশ রক্ষা সংস্থার একজন কর্মকর্তা বলেন, রাজ্যজুড়ে ৭০টি গির্জা, ২০টি মসজিদ, ১১টি হোটেল, ক্লাব হাউসসহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। ওই কর্মকর্তা বলেন, প্রতিষ্ঠানগুলো ভবনের বাইরে লাগানো মাইক ও হর্ন সরিয়ে নিয়ে শব্দের মাত্রা কমানোর নির্দেশ মানতে ব্যর্থ হলে পরিবেশ রক্ষা সংস্থার প্রধান রশিদ আদেবোলা শাবি সেগুলো বন্ধের নির্দেশ জারি করেন। সরকার ইতিমধ্যেই জনবহুল এ নগরে গাড়ির হর্ন ও সাইরেন ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করেছে।