প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির দায়ে অভিযুক্ত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভাকে এবার ষষ্ঠ অভিযোগের দায়ে বিচারের মুখোমুখি করা হচ্ছে। রাজনৈতিক সুবিধা পেতে দেশটির সাবেক নেতাদের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থসহায়তা নেওয়ার অভিযোগে তাঁকে এই বিচারের আওতায় আনার কথা গতকাল মঙ্গলবার জানিয়েছেন একজন বিচারক। দুর্নীতি ও ঘুষ নেওয়ায় লুলার বিরুদ্ধে এর আগে আনা পাঁচটি অভিযোগের প্রথমটির বিচারের রায় দেওয়া হয় গত মাসে। রায়ে তাঁকে সাড়ে নয় বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায়ে আদালত বলেন, ওই দণ্ডাদেশের বিরুদ্ধে তাঁর করা আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি মুক্ত থাকতে পারবেন। রয়টার্স