সমাধান হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এল সালভাদরে শুক্রবার মধ্য আমেরিকার নেতাদের শীর্ষ বৈঠকে যুক্তরাষ্ট্রগামী পাঁচ হাজার অভিবাসনপ্রত্যাশী কিউবানের ভাগ্য নিয়ে অচলাবস্থার নিরসন হয়নি। এরা কয়েক সপ্তাহ ধরে কোস্টারিকাতে আটকা পড়ে আছে। নিকারাগুয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ডেনিস মনকাদা বলেন, ‘এই শীর্ষ সম্মেলনে অভিবাসনপ্রত্যাশী কিউবানদের বিষয়ে কোনো সমাধান আসেনি। করণীয় সম্পর্কে নেতাদের মধ্যে কোনো মতৈক্য হয়নি। বিষয়টি নিয়ে প্রত্যেকেই তাঁদের নিজ নিজ অবস্থানে অনড়।’ মনকাদা বলেন, তাঁর দেশের মত হচ্ছে—যুক্তরাষ্ট্রের এগিয়ে এসে একটা ভূমিকা রাখা উচিত। নিকারাগুয়া গত ১৫ নভেম্বর তার সীমান্ত বন্ধ করে দেওয়ায় কিউবার ওই অধিবাসীরা বিপাকে পড়ে। পানামায় আটকে আছে আরও এক হাজার দুই শ অভিবাসনপ্রত্যাশী। যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য কিউবার বেশ কিছুসংখ্যক নাগরিক পথে নেমেছে। তাদের শঙ্কা, দুই দেশের সম্পর্ক ক্রমশ ভালো হতে থাকায় যুক্তরাষ্ট্র আর এত দিনের নীতি অনুযায়ী কিউবানদের সে দেশে পৌঁছালেই সহজে আশ্রয় দেবে না।
এএফপি