প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির (পিএসডিবি) নেতা এসিও নেভিসের প্রতি সমর্থন বেড়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের প্রাক্কালে তিনি এখন বামপন্থী নেতা দিলমা রুসেফের সঙ্গে সমানতালে পাল্লা দিচ্ছেন। ২৬ অক্টোবর হতে যাচ্ছে দ্বিতীয় দফা ভোট। গত রোববার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা ভোট হয়। তাতে রুসেফ ৪২ শতাংশ, এসিও নেভিস ৩৪ শতাংশ এবং সোশ্যালিস্ট পার্টির প্রার্থী মারিনা সিলভা ২১ শতাংশ ভোট পান। তিন প্রার্থীর কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশ জনসমর্থন না পাওয়ায় দ্বিতীয় দফা ভোট হবে। নেভিস জয়ের জন্য সিলভার সমর্থন চাইছেন। রয়টার্স