প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতির দায়ে এল সালভাদরের সাবেক প্রেসিডেন্ট ফ্রান্সিসকো ফ্লোরেসকে গত শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে। দুর্নীতি মামলার শুনানির সময় ফ্লোরেসকে বাড়িতেই বন্দী রাখার বিষয়ে ৫ সেপ্টেম্বর একটি আদালতের দেওয়া রুলিং গত বৃহস্পতিবার উচ্চতর আদালত বাতিল করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ফ্লোরেস ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। এ সময় তিনি ক্ষমতার অপব্যবহার ও তাইওয়ানের দেওয়া দেড় কোটি ডলারের বেশি অনুদান আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে। তবে ফ্লোরেস দাবি করে আসছেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।
এনডিটিভি