প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেক্সিকোতে বন্দুকধারীরা সেনাবাহিনীর হেলিকপ্টারে গুলি ছোড়ায় তিন সেনা নিহত হয়েছেন। পশ্চিম মেক্সিকোতে শুক্রবারের এ হামলার পর হেলিকপ্টারটি অবতরণ করতে বাধ্য হয়। শক্তিশালী এক মাদক চক্রের বিরুদ্ধে নতুন সেনা অভিযান শুরু হওয়ায় জালিসকো রাজ্যে সহিংসতা বেড়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন স্থানে ওই তিন সেনা ও এক পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। ২৫টি শহরে ৩৬টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া বা তা দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। শহরগুলোর মধ্যে রয়েছে অবকাশকেন্দ্র পুয়ের্তো ভালার্তা ও দেশের দ্বিতীয় বৃহত্তম শহর গুয়াদালাহারা।
এএফপি