স্টিগলিৎজের পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানামা পেপারস কেলেঙ্কারির ঘটনার পর পানামা সরকারের গঠন করা উপদেষ্টা পরিষদ থেকে সরে দাঁড়িয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিৎজ। পানামা পেপারস ফাঁস হওয়ার পর দেশটির অস্বচ্ছ অর্থনৈতিক ব্যবস্থা পর্যালোচনার জন্য এই পরিষদ গঠন করেছিল সরকার। জোসেফ স্টিগলিৎজের পাশাপাশি সুইজারল্যান্ডের দুর্নীতি দমনবিষয়ক বিশেষজ্ঞ মার্ক পিথও সাত সদস্যের ওই পরিষদ থেকে পদত্যাগ করেন। তাঁরা অভিযোগ করেছেন, তদন্ত প্রক্রিয়ায় পানামা সরকার হস্তক্ষেপ করছে, যা ‘সেন্সরশিপের’ পর্যায়ে পড়ে। তাঁদের মনে হচ্ছে, সরকার উন্মুক্ত তদন্ত করতে দিতে ইচ্ছুক নয়।