হাইতিতে বাসচাপায় নিহত ৩৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইতিতে বাসচাপায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় গোনেইভ শহরে গতকাল রোববার এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন নিহত হন।
হাইতির জন সুরক্ষা বিভাগের প্রধান মারি-আলতা জ্যঁ বাপতিস্ত বলেন, বাসটা প্রথমে দুই পথচারীকে চাপা দেয়। ওই দুজনের মধ্য একজন নিহত হন। বাসচালক দ্রুত পালাতে গিয়ে রাস্তায় গান গাইতে থাকা তিনটি দলের ওপর বাসটি তুলে দেন। এতে আরও ৩৩ জন নিহত হন।
মারি-আলতা জ্যঁ বাপতিস্ত আরও জানান, জরুরি বিভাগের কর্মীরা আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেছেন। আর পুলিশ ঘটনায় ক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
গোনেইভের নাগরিক সুরক্ষাবিষয়ক বিভাগের সমন্বয়কারী ফস্ত্যঁ জোসেফ বলেন, উত্তেজিত জনতা যাত্রীদের ভেতরে রেখেই বাসটিতে অগ্নিসংযোগের চেষ্টা করেছিল।