হাইতিতে রক্ষীকে মেরে ১৭৪ কারাবন্দী পালিয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইতির উত্তরাঞ্চলের একটি কারাগার থেকে অন্তত ১৭৪ জন বন্দী পালিয়েছে। গতকাল শনিবার এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
দেশটির কর্তৃপক্ষ বলছে, পালিয়ে যাওয়া কয়েদিদের ধরতে জাতিসংঘ শান্তিরক্ষীদের সহায়তায় অভিযান শুরু হয়েছে। বিভিন্ন সড়কে তল্লাশিচৌকি বসানো হয়েছে।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, কারাগারটি হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে ৪৫ কিলোমিটার উত্তরে আরকাহাইয়ে অবস্থিত।
ঘটনার সময় কারারক্ষীদের সঙ্গে কয়েদিদের গুলিবিনিময় হয়। এতে একজন কারারক্ষী ও এক কয়েদি নিহত হয়। কারাগার থেকে অন্তত ১৭৪ জন কয়েদি পালিয়ে যায়। তারা পাঁচটি রাইফেল নিয়ে গেছে। পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে ১১ জনকে আটক করা হয়েছে।
হাইতির সরকার এই ঘটনাকে কারা বিদ্রোহ বলে বর্ণনা করেছে। তারা ঘটনার নিন্দাও জানিয়েছে।