হাইতিতে হারিকেনের তাণ্ডব, নিহত শতাধিক ব্যক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইতিতে শক্তিশালী হারিকেন ম্যাথিউ’এর তাণ্ডবে কমপক্ষে ১০৮ জন মারা গেছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর রোচে বাতা ওতেই মারা গেছেন কমপক্ষে ৫০ জন। হাইতির উপকূলে গত মঙ্গলবার আঘাত হানে ক্যারিবীয় অঞ্চলে এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী হারিকেন ম্যাথিউ । এই সামুদ্রিক ঝড়ের আঘাতে হাজার হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। চার মাত্রার হারিকেনটি আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত আনতে পারে। ঘণ্টায় ২৩০ কিলোমিটার বেগের ঝড়ের সময় প্রচণ্ড বৃষ্টিপাতও হয়। দক্ষিণ ক্যারোলাইনা, ফ্লোরিডা এবং জর্জিয়া অঙ্গরাজ্যের উপকূলীয় অঞ্চলের ২০ লাখের বেশি মানুষকে ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিবিসি