হাসপাতালে আর্জেন্টিনার প্রেসিডেন্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্ত্র সংক্রমণের কারণে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্চনারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থতার কারণে চিলির প্রেসিডেন্টের সঙ্গে তাঁর নির্ধারিত বৈঠক বাতিল করা হয়েছে।
আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, গত রোববার জ্বরে আক্রান্ত হওয়ার পর ৬১ বছর বয়সী প্রেসিডেন্ট কির্চনারকে রাজধানী বুয়েনস এইরেসের ওতামেন্ডি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকেরা জানান, কির্চনারের অবস্থা স্থিতিশীল। তাঁকে অ্যান্টিবায়োটিক দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে কির্চনারের মুখপাত্র আলফ্রেডো স্কোচিমারো জানান, প্রেসিডেন্ট কির্চনারের অসুস্থতার কারণে চিলির প্রেসিডেন্ট মিশেল বাশলের সঙ্গে আজকের নির্ধারিত বৈঠক পেছানো হয়েছে।