১০ লাশ ১১ মাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমের একটি রাজ্য থেকে ১০ জনের মাথাবিহীন লাশ ও ১১টি বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে পুলিশ। গত বছরের সেপ্টেম্বরে ৪৩ জন শিক্ষার্থী গুম হওয়ার আলোচিত ঘটনার পর এ বিষয়টি প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর জন্য নতুন বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা গত বুধবার জানান, মাথাকাটা লাশগুলো পাওয়া যায় গেরেরো রাজ্যের রাজধানী চিলপানসিংগোর প্রায় ৫০ কিলোমিটার পূর্বে একটি কবর থেকে।
রয়টার্স