১০৫ দেহাবশেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর মধ্যাঞ্চলের মোরেলস প্রদেশের একটি গণকবরে ১০৫টি দেহাবশেষের সন্ধান মিলেছে। সহিংস কর্মকাণ্ডে নিহত এই অজ্ঞাত ব্যক্তিদের স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা কবর দিয়েছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় সরকারের পক্ষ থেকে গত শুক্রবার তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মোরেলস মেক্সিকোর অন্যতম অপহরণপ্রবণ এলাকা। সেখানকার একটি নৃগোষ্ঠীর আবাসস্থলে ওই গণকবরের সন্ধান মেলে বলে জানিয়েছেন সরকারি কৌঁসুলি জাভিয়ের পেরেজ। ২০১৩ সালে অপহৃত এক ব্যক্তির পরিবারের সদস্যরা এ গণকবরের সন্ধান দেন। উত্তর আমেরিকার দেশটির মানবাধিকার কমিশনের এক কর্মকর্তা বলেন, দেহাবশেষগুলো প্লাস্টিকের ব্যাগে ঢোকানো ছিল।
রয়টার্স