প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিম মেক্সিকোর মিচোয়াকান রাজ্যে গত শুক্রবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে তিন ঘণ্টার বন্দুকযুদ্ধে অন্তত ৪২ জন সন্দেহভাজন মাদক চোরাচালানি নিহত হয়েছে। রাজ্যের তানুয়াতো এলাকার একটি খামারবাড়িতে ওই সংঘর্ষের ঘটনায় পুলিশের একজন সদস্যও প্রাণ হারিয়েছেন। দেশটির জাতীয় নিরাপত্তা কমিশনার মন্তে আলেহান্দ্রো রুবিদো বলেন, গাড়িভর্তি একদল বন্দুকধারীকে ধাওয়া করা হলে তারা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে ওই খামারবাড়িতে গিয়ে লুকিয়ে পড়েছিল। ঘটনাস্থলের আশপাশের বিস্তীর্ণ এলাকায় তল্লাশি করা হচ্ছে। তাই আরও লাশ পাওয়া যেতে পারে।
এএফপি