প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আমেরিকার প্যারাগুয়ে, আর্জেন্টিনা, উরুগুয়ে ও ব্রাজিলে ভয়াবহ বন্যার কারণে দেড় লাখের বেশি মানুষকে ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বলা হচ্ছে, ওই অঞ্চলে গত ৫০ বছরের মধ্যে এটাই সবচেয়ে মারাত্মক বন্যা। এতে কমপক্ষে ছয়জনের প্রাণহানির কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। অতিবৃষ্টিজনিত জলবায়ু পরিস্থিতি ‘এল নিনোর’ কারণে চলতি গ্রীষ্মে সেখানে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে প্যারাগুয়েতে। দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনের নগর কর্তৃপক্ষ বলছে, যেকোনো সময় নদীর পানি বাঁধ উপচে শহরে প্রবেশ করে বন্যার সৃষ্টি হতে পারে।
বিবিসি