প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস ৬১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হয়েছেন। শনিবার চূড়ান্ত ফল জানিয়ে নির্বাচনী কর্মকর্তারা এ কথা বলেন। খবর এএফপির।
গত ১২ অক্টোবর অনুষ্ঠিত ভোটকে মোরালেসের বামপন্থী সংস্কার সম্প্রসারণের প্রতি বিশাল সমর্থন হিসেবে দেখা হচ্ছে।
২০০৬ সাল থেকে ক্ষমতায় থাকা মোরালেস বলিভিয়ার প্রথম আদিবাসী প্রেসিডেন্ট। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধনাঢ্য সিমেন্ট ব্যবসায়ী স্যামুয়েল দরিয়া মেদিনার চেয়ে ৩৭ শতাংশ বেশি ভোট পেয়েছেন। মোরালেস ২০২০ সালের জানুয়ারির আগ পর্যন্ত ক্ষমতায় থাকবেন।
গত বছর বলিভিয়ার সুপ্রিম কোর্ট রায় দেয় যে মোরালেসের প্রথম মেয়াদ ২০০৯ সালে গৃহীত নতুন সংবিধানের আওতায় পড়বে না। ওই সংবিধান অনুযায়ী কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট দ্বিতীয়বারের বেশি নির্বাচিত হতে পারবেন না।