'উৎখাতের পরিকল্পনা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডীয় এক যাজক উত্তর কোরীয় সরকারকে উৎখাত করে ‘ধর্মভিত্তিক রাষ্ট্র’ গড়ে তোলার পরিকল্পনার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পিয়ংইয়ং। টরন্টোর একটি গির্জার ওই যাজকের নাম হাইয়নসু লিম। তিনি গত জানুয়ারি মাসে উত্তর কোরিয়ায় মানবিক সহায়তা কার্যক্রম চালাতে গিয়ে আটক হন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর খবরে বলা হয়, গত বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ে এক সংবাদ সম্মেলনে ৬০ বছর বয়সী লিম বিষয়টি স্বীকার করেন। অবশ্য উত্তর কোরিয়ায় বন্দীদের কাছ থেকে সাজানো স্বীকারোক্তি আদায়ের অভিযোগ পুরোনো। কট্টর কমিউনিস্ট দেশটিতে ধর্মীয় কর্মকাণ্ড চালানো নিষিদ্ধ।
বিবিসি