'ফকল্যান্ড দ্বীপ আর্জেন্টিনার অংশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটলান্টিক সাগরে অবস্থিত বিরোধপূর্ণ ফকল্যান্ড দ্বীপকে আর্জেন্টিনার সমুদ্রসীমার অংশ বলে রায় দিয়েছে জাতিসংঘের মহিসোপানের সীমা নির্ধারণবিষয়ক কমিশন।
জাতিসংঘ কমিশনের এই রায়ের ফলে আর্জেন্টিনার সমুদ্রসীমা আগের চেয়ে ৩৫ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে দেশটি। আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘের ঘোষণার মধ্য দিয়ে তাদের সমুদ্র এলাকা ১৭ লাখ বর্গ কিলোমিটার বেড়েছে। জাতিসংঘের এই সিদ্ধান্ত ফকল্যান্ড দ্বীপ নিয়ে ব্রিটেনের সঙ্গে আর্জেন্টিনার চলমান বিরোধের অবসান ঘটাবে বলেও আশা প্রকাশ করা হয়।
জাতিসংঘের সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সুজানা মালকোরা বলেন, ‘এই ঘোষণার ফলে মহিসোপান অঞ্চলের সম্পদের ওপর আমাদের সার্বভৌমত্ব আবারও নিশ্চিত হলো।’