'সম্রাট' আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুজম্যান
গুজম্যান

দু-দুবার জেল থেকে পালানো মেক্সিকোর মাদকসম্রাটকে এবারও গ্রেপ্তার করতে পারল না পুলিশ। সম্প্রতি দেশটির উত্তর-পশ্চিম এলাকায় তাঁকে গ্রেপ্তারের জন্য অভিযান চালিয়েছিল পুলিশ। গ্রেপ্তার এড়িয়ে কৌশলে এবারও পালালেন জোয়াকিন ‘এল চ্যাপো’ গুজম্যান। তবে পুলিশ বলছে, গুজম্যান পালিয়ে গেলেও তিনি মুখে ও পায়ে আঘাত পেয়েছেন। তবে এ আঘাত মুখোমুখি সংঘর্ষের কারণে নয়। বরং তড়িঘড়ি পালানোর সময় তিনি এ আঘাত পান। ১৯৯৩ সালে মেক্সিকোর সিনালোয়া প্রদেশের বাসিন্দা গুজম্যানকে মাদক ব্যবসার অভিযোগে প্রথম গ্রেপ্তার করা হয়েছিল। ওই সময় একটি ময়লা কাপড়ের ঝুড়িতে লুকিয়ে থেকে জেল থেকে পালিয়েছিলেন তিনি। ১৩ বছর পালিয়ে থাকার পর ২০১৪ সালে তাঁকে আবারও গ্রেপ্তার করা হয়। কিন্তু চলতি বছরের জুলাই মাসে আবারও পালিয়ে যাওয়ায় বিব্রতকর অবস্থায় পড়ে দেশটির সরকার।
বিবিসি