বঙ্গবন্ধুর ছবি সংবলিত সিল মোহর প্রকাশ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও ‘মুজিব বর্ষ’ উপলক্ষে কেক কেটে বছরব্যাপী ‘মুজিব বর্ষ’ উদ্‌যাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কনসাল জেনারেল।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও ‘মুজিব বর্ষ’ উপলক্ষে কেক কেটে বছরব্যাপী ‘মুজিব বর্ষ’ উদ্‌যাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কনসাল জেনারেল।

আমেরিকায় জরুরি অবস্থার কথা বিবেচনায় রেখে যথাযোগ্য মর্যাদায় সীমিত পরিসরে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধন ও জাতীয় শিশু দিবস উদ্‌যাপন করেছে। ১৭ মার্চ জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাসহ কনস্যুলেটের অন্য কর্মকর্তা–কর্মচারীরা।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও ‘মুজিব বর্ষ’ উপলক্ষে কেক কেটে বছরব্যাপী ‘মুজিব বর্ষ’ উদ্‌যাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কনসাল জেনারেল। অনুষ্ঠানে জাতির পিতার ওপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। ঢাকা পাঠানো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও ‘মুজিব বর্ষ’ উপলক্ষে আমেরিকার পোস্টাল বিভাগ (ইউএসপিএস) এদিন বঙ্গবন্ধুর ছবি সংবলিত সিল মোহর প্রকাশ করে। কনসাল জেনারেল ভিডিও ফোন কলের মাধ্যমে নিউইয়র্কের বাংলাদেশি-আমেরিকান অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসের আঞ্চলিক পোস্ট অফিসে বঙ্গবন্ধুর ছবি সংবলিত সিল মোহর প্রকাশের উদ্বোধন করেন। এ সময় তিনি আমেরিকার পোস্টাল বিভাগ কর্তৃপক্ষের এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।