যুক্তরাষ্ট্রে উৎসবস্থলের কাছে গোলাগুলি, আহত ১২

ওল্ড ওয়েস্ট অ্যান্ড ফেস্টিভ্যালে গোলাগুলিতে যুক্ত সন্দেহভাজন ব্যক্তিদের ধরতে কাজ করছে পুলিশছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে একটি উৎসবস্থলের কাছে গোলাগুলির ঘটনার পর একাধিক সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ। গতকাল শনিবারের এ ঘটনায় ১২ জনের মতো আহত হয়েছেন।

টলেডো পুলিশ বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছে, ‘গুলি চলার খবর পাওয়ার পর ওল্ড ওয়েস্ট অ্যান্ড ফেস্টিভ্যালের কাছে পুলিশ সদস্যরা গুলিবিদ্ধ একাধিক ব্যক্তিকে খুঁজে পান।’

আরও পড়ুন

তবে ওই ঘটনায় কেউ নিহত হয়েছেন কি না, কিংবা আহত ব্যক্তিদের অবস্থা সম্পর্কে পুলিশ তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি।

পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়, বেশ কয়েকজন ভুক্তভোগীকে চিকিৎসার জন্য কাছাকাছি বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। টলেডো পুলিশ বিভাগ ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের খুঁজছে।

এদিকে পুলিশ স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন