ডায়ানার সঙ্গে কি প্রেম করতে চেয়েছিলেন ট্রাম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রাম্পের দ্বিতীয় বই ‘দ্য আর্ট অব দ্য কামব্যাক’-এ তিনি লিখেছেন, ‘নারী মহলে তাঁর একমাত্র আফসোস’ ছিল যে তিনি লেডি ডায়ানা স্পেন্সারের সঙ্গে প্রেম করার সুযোগ পাননি। ডায়ানা তাঁর ‘উপস্থিতি দিয়ে ঘর আলোকিত করে দিতেন’ এবং তিনি ছিলেন ‘একজন স্বপ্নের নারী’। তবে বিবিসির সাবেক উপস্থাপক সেলিনা স্কটের মতে, ১৯৯৬ সালে প্রিন্স চার্লসের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর প্রিন্সেস ডায়ানার সঙ্গে ডেট করার চেষ্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।