আত্মহত্যা নয়, যৌন নিপীড়ক এপস্টিনকে কারাগারে হত্যা করা হয়েছিল—বিশেষজ্ঞদের বিস্ফোরক দাবি

জেফরি এপস্টিন প্রভাবশালী ও ধনকুবেরদের ভোগবিলাসের সুযোগ দিয়ে গোপনে সেসবের প্রমাণ সংগ্রহ করে নিজের কাছে রেখে দিতেনকোলাজ: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাবন্দী অবস্থায় কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টিনকে হত্যা করা হয়েছিল, এমনটাই দাবি করেছেন একজন ফরেনসিক বিশেষজ্ঞ। গতকাল সোমবার তিনি এ বিষয়ে তাঁর তদন্তের ফলাফল প্রকাশ করেছেন।

এই দাবি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির প্রধান চিকিৎসা পরীক্ষকের কার্যালয়ের সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক। ওই কার্যালয়ের সিদ্ধান্ত ছিল, এপস্টিন আত্মহত্যা করেছিলেন।

২০১৯ সালের ১০ আগস্ট নিউইয়র্ক সিটির মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারের একটি কক্ষে (সেল) ঝুলন্ত অবস্থায় এপস্টিনের মরদেহ পাওয়া যায়। অথচ আত্মহত্যা ঠেকাতে সে সময় কারাগারে তাঁকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছিল।

সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে নিউইয়র্ক সিটির প্রধান চিকিৎসা পরীক্ষকের কার্যালয় বলেছে, এপস্টিনের মৃত্যু আত্মহত্যা ছিল বলে যে সিদ্ধান্ত তারা আগে দিয়েছে, এখনো তারা তাদের সে সিদ্ধান্তেই ‘অটল’ রয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী, ফাঁসিতে ঝুলে এপস্টিনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

তবে গতকাল লন্ডনে উপস্থাপন করা এক গবেষণাপত্রের লেখকেরা বলেছেন, এপস্টিনকে ঝুলে থাকতে দেখা যাওয়ার কোনো প্রমাণ নেই।

গবেষকদের এ দলে আছেন—ফরেনসিক মেডিসিন এপিডেমিওলজির গবেষক ও পরামর্শক মাইকেল ফ্রিম্যান, সুইডেনের উমেয়া ইউনিভার্সিটির ফরেনসিক মেডিসিনের অধ্যাপক ও ফরেনসিক প্যাথলজিস্ট আন্দেরস এরিকসন এবং কগনিটিভ নিউরোসায়েন্টিস্ট ও গবেষক ইতিয়েল দ্রোর।

গলায় দড়ি বা ফাঁসের দাগগুলো বরং পেছন থেকে শ্বাসরোধ করে হত্যার ঘটনার সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায়। এ ক্ষেত্রে সম্ভবত গিঁট দেওয়া সরু কাপড় ব্যবহার করা হয়েছিল।

গবেষণাপত্রে আরও বলা হয়েছে, ‘গলায় ফাঁস লাগানো ছাড়া অন্য কোনো কারণে সৃষ্ট কালশিটে দাগ বা আঘাতের চিহ্ন তাঁর শরীরের কোথাও ছিল না। তাঁর শরীর ছিল প্রায় সম্পূর্ণ অক্ষত।’

এপস্টিন–সংক্রান্ত নথিতে অজ্ঞাতনামা নারীদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ছবি: রয়টার্স

ময়নাতদন্তের নথি পর্যালোচনা ও পুরো ঘটনার তথ্য আবার বিশ্লেষণ করার পর গবেষণাপত্রের লেখকদের দাবি, এপস্টিনের শরীরে পাওয়া আঘাতগুলো মারধর ও ধস্তাধস্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাঁদের দাবি, তাঁকে হত্যা করা হয়েছিল।

আরও পড়ুন

গবেষকদের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘গলায় দড়ি বা ফাঁসের দাগগুলো বরং পেছন থেকে শ্বাসরোধ করে হত্যার ঘটনার সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায়। এ ক্ষেত্রে সম্ভবত গিঁট দেওয়া সরু কাপড় ব্যবহার করা হয়েছিল।’

শিশুদের যৌন নিপীড়নের অপরাধে দণ্ডিত এই মার্কিন ধনকুবেরের মৃত্যুর এক সপ্তাহ পর প্রাথমিকভাবে তাঁর মৃত্যুর কারণ নির্ধারণ করা হয়েছিল। তবে তাঁর আইনজীবীরা ওই সিদ্ধান্তে সন্তুষ্ট ছিলেন না। তাঁরা কারাগারের নিরাপত্তাব্যবস্থা আরও খতিয়ে দেখার আহ্বান জানিয়েছিলেন।

অভিযোগ অনুযায়ী, ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত এপস্টিন এ পাচার চক্র চালিয়েছিলেন। সে সময় ১৪ বছর বয়সী মেয়েদেরও তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের জন্য কয়েক শ ডলার করে নগদ অর্থ দিতেন তিনি। নিউইয়র্কের আপার ইস্ট সাইডে তাঁর বাড়ি এবং পাম বিচে নিজস্ব এস্টেটে এসব ঘটনা ঘটত বলে অভিযোগ করা হয়।

এপস্টিনের মৃত্যুর পর এর কারণ অনুসন্ধানে তদন্ত করেছে এফবিআই এবং যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ইন্সপেক্টর জেনারেলের কার্যালয়।

এর আগে এপস্টিনের পক্ষে কাজ করেছেন এমন একজন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন।

আরও পড়ুন

গতকাল প্রকাশিত এ গবেষণার ফলাফল এপস্টিনের মৃত্যু আত্মহত্যা ছিল—এমন সিদ্ধান্ত নিয়ে জনমনে থাকা সংশয়কে আবারও উসকে দিয়েছে।

গবেষণাপত্রের লেখকদের দাবি, যুক্তরাষ্ট্রে এ নিয়ে ব্যাপক সন্দেহ রয়েছে। এপস্টিনের মৃত্যু কীভাবে হয়েছিল, তা নিয়ে নানা ষড়যন্ত্রতত্ত্ব ছড়ানোর পেছনেও এ সন্দেহ কাজ করেছে।

২০১৯ সালে এপস্টিনের বিরুদ্ধে যৌনকর্মের জন্য কিশোরীদের পাচারের একটি চক্র পরিচালনার অভিযোগ আনা হয়। এ চক্রের মাধ্যমে তিনি অপ্রাপ্তবয়স্ক বহু মেয়েকে যৌন নির্যাতন করেছিলেন বলে অভিযোগ ছিল।

এপস্টিনকে কে হত্যা করে থাকতে পারেন, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। এ নিয়ে আমার আগ্রহও নেই। আমি বরং এপস্টিনের মৃত্যুর তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদনে যেসব বিষয় উপেক্ষা করা হয়েছে বলে মনে করি, সেগুলোর ওপরই মনোযোগ দিচ্ছি।
মাইকেল ফ্রিম্যান, হত্যাকাণ্ড বিশ্লেষণকারী ফরেনসিক বিজ্ঞানী

অভিযোগ অনুযায়ী, ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত এপস্টিন এ পাচার চক্র চালিয়েছিলেন। এ সময় ১৪ বছর বয়সী মেয়েদেরও তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের জন্য কয়েক শ ডলার করে নগদ অর্থ দিতেন তিনি। নিউইয়র্কের আপার ইস্ট সাইডে তাঁর বাড়ি এবং পাম বিচে নিজস্ব এস্টেটে এসব ঘটনা ঘটত।

গত এক বছরে কয়েক দফায় বিপুল পরিমাণ নথি প্রকাশের মাধ্যমে এপস্টিন-সংক্রান্ত বিভিন্ন তথ্য জনসমক্ষে এসেছে। গত ৩০ জানুয়ারি সবচেয়ে বড় পরিসরে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ লাখ লাখ নথি প্রকাশ করে। এসব নথির মধ্যে রয়েছে ই–মেইল, খুদে বার্তা, ছবিসহ আরও অনেক কিছু।

আরও পড়ুন

এর আগে ২০২৫ সালের নভেম্বরে কংগ্রেস স্বচ্ছতা নিশ্চিত করা এবং এপস্টিন-সংক্রান্ত সব নথি প্রকাশের দাবিতে একটি আইন পাস হয়। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নথিগুলো প্রকাশ করতে বাধ্য হয়।

এসব নথি বিশ্বের অনেক প্রভাবশালী ব্যক্তির জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। কারণ, এতে ব্যবসা ও শিল্পজগতের শীর্ষ ব্যক্তি, ধনকুবের, রাজপরিবারের সদস্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তা এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে এপস্টিনের একাধিক অস্বস্তিকর সম্পর্কের বিষয় সামনে চলে আসে।

১৯৯৩ সালে ব্রুস কিংয়ের কাছ থেকে জোরো র‍্যাঞ্চ নামের এ খামার কিনেছিলেন এপস্টিন
ফাইল ছবি: রয়টার্স

নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এপস্টিন হত্যাকাণ্ড বিশ্লেষণকারী ফরেনসিক বিজ্ঞানী ফ্রিম্যান বলেন, এপস্টিনকে কে হত্যা করে থাকতে পারেন, সে বিষয়ে তাঁর কোনো ধারণা নেই। এ নিয়ে তাঁর আগ্রহও নেই। তিনি বরং এপস্টিনের মৃত্যুর তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদনে যেসব বিষয় উপেক্ষা করা হয়েছে বলে তিনি মনে করেন, সেগুলোর ওপরই মনোযোগ দিচ্ছেন।

এই বিজ্ঞানী পত্রিকাটিকে বলেন, ‘আমি শুধু জানতে চাই, পুরো বিষয়টি এভাবে এতটা এলোমেলো কীভাবে হয়ে গেল?’

আরও পড়ুন