এবার কলম্বিয়ায় সরকার পতনের হুমকি ট্রাম্পের
সামরিক অভিযানে সস্ত্রীক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে কারাকাস থেকে নিউইয়র্কে তুলে আনার পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকেও হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, শিগগিরই কিউবাতেও সরকারের পতন হবে বলে তিনি বিশ্বাস করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের রাষ্ট্রীয় উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে বসে রোববার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প এমন মন্তব্য করেন।