এফবিআইয়ের জালে রুশ গুপ্তচর, অতঃপর বিনিময়

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় হাঁটছেন রুশ গুপ্তচর সন্দেহে এফবিআইয়ের নজরদারিতে থাকা আনা চ্যাপম্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালের ২৬ জুন নিউইয়র্কে এফবিআই গ্রেপ্তার করে রাশিয়ার ১০ গুপ্তচরকে। ‘অপারেশন ঘোস্ট স্টোরিজ’ নামের দশকব্যাপী তদন্তে ধরা পড়া এসব এজেন্টের মধ্যে ছিলেন আনা চ্যাপম্যান ও রিচার্ড মারফি। ভুয়া পরিচয়ে তাঁরা মার্কিন সমাজে মিশে প্রভাব বিস্তারের চেষ্টা করছিলেন। পরে দোষ স্বীকারের পর ৯ জুলাই ভিয়েনায় ঐতিহাসিক গুপ্তচর বিনিময়ের মাধ্যমে তাঁদের রাশিয়ায় ফেরত পাঠানো হয়। সেখানে তাঁরা রাষ্ট্রীয় সম্মাননা পান।