বাইডেনের মুখে রহস্যজনক দাগ কিসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মুখে একটি রহস্যজনক দাগ বা রেখা দেখা গেছে
ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মুখে একটি রহস্যজনক দাগ বা রেখা দেখা গেছে। এ নিয়ে নানা জল্পনাকল্পনাও হচ্ছে। এই জল্পনাকল্পনার মুখে হোয়াইট হাউস থেকে গতকাল বুধবার প্রেসিডেন্টের মুখের দাগ নিয়ে একটি ব্যাখ্যা দিয়েছে।

হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেনের স্লিপ অ্যাপনিয়ার (ঘুমের ভেতর দম বন্ধ হয়ে যাওয়া) সমস্যা আছে। এই সমস্যা থেকে রক্ষায় নিরবচ্ছিন্ন ঘুমের জন্য তিনি সিপ্যাপ মেশিন ব্যবহার করছেন। এ থেকেই ওই দাগের উৎপত্তি।

৮০ বছর বয়সী বাইডেনের মুখে অগভীর অনুভূমিক রেখাটি চলতি সপ্তাহের শুরুতে সাংবাদিকদের নজরে আসে। গতকাল শিকাগোতে একটি অর্থনৈতিক বক্তৃতা দেওয়ার জন্য হোয়াইট হাউস থেকে যাওয়ার সময়ও মুখের ওই দাগ কাছাকাছি দেখেছেন সাংবাদিকেরা।

হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যান্ড্রু বেটস বলেছেন, প্রেসিডেন্ট একটি সিপ্যাপ মেশিন ব্যবহার করছেন। মেশিনটি নাকডাকা ও স্লিপ অ্যাপনিয়ার কারণে শ্বাস-প্রশ্বাসে সম্ভাব্য ক্ষতিকারক বাধা প্রতিরোধ করে। একটি মাস্ক ও স্ট্র্যাপেট সাহায্যে এই মেশিন মুখে লাগানো হয়।

অ্যান্ড্রু বেটস বলেন, প্রেসিডেন্ট ২০০৮ সালেই তাঁর স্লিপ অ্যাপনিয়ার মেডিকেল রিপোর্ট প্রকাশ করেছেন। তিনি গত রাতেও সিপ্যাপ মেশিন ব্যবহার করেছেন।