গোয়েন্দাদের সতর্কতা শোনেননি ট্রাম্প
ইরানের সঙ্গে গত ফেব্রুয়ারিতে যুদ্ধে জড়ানোর মাত্র কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ওভাল অফিসে তাঁর গোয়েন্দাপ্রধানকে ডেকে পাঠিয়েছিলেন। উদ্দেশ্য ছিল, পূর্ণমাত্রার হামলা চালানো ঠিক হবে কি না, তা জানা। যুক্তরাষ্ট্রের তৎকালীন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড সে সময় মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়নের একটি চিত্র তুলে ধরেন। তিনি ট্রাম্পকে বলেছিলেন, ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হলে সেখানে আরও কঠোরপন্থী এবং পারমাণবিক অস্ত্র অর্জনে ইচ্ছুক একটি নতুন শাসনব্যবস্থা ক্ষমতায় আসতে পারে।