পুলিশ কর্মকর্তা থেকে মাদকসম্রাট বনে যাওয়া মেক্সিকোর গুয়াদালাহারা কার্টেল প্রতিষ্ঠাতার মৃত্যু
মেক্সিকোর প্রথম দিককার বড় মাদক চোরাচালান চক্র গুয়াদালাহারা কার্টেলের প্রতিষ্ঠাতা মিগেল আনহেল ফেলিক্স গায়ার্দো মারা গেছেন। গতকাল রোববার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৮০ বছর। ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার এক কর্মকর্তাকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার পর তিনি মেক্সিকোর কুখ্যাত মাদক কারবারিদের একজন হয়ে ওঠেন।
স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা জানান, দুই দিন আগে পশ্চিমাঞ্চলীয় শহর গুয়াদালাহারার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল ফেলিক্স গায়ার্দোকে। সেখানে গতকাল বেলা দুইটার দিকে তাঁর মৃত্যু হয়।
১৯৮৯ সাল থেকে কারাবন্দী ছিলেন ফেলিক্স গায়ার্দো। পশ্চিমাঞ্চলীয় জালিসকো রাজ্যের একটি কারাগারে বন্দী ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতির কারণ দেখিয়ে তাঁর আইনজীবীরা বারবার তাঁকে গৃহবন্দী রাখার আবেদন করেছিলেন।
১৯৭০-এর দশকে মাদক কারবারে প্রভাবশালী হয়ে ওঠেন ফেলিক্স গায়ার্দো। মেক্সিকোর আধুনিক মাদক চোরাচালানব্যবস্থা গড়ে তোলার অন্যতম কারিগর ছিলেন তিনি। তাঁর হাত ধরে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘাত শুরু হয়। পরবর্তী কয়েক দশকে এসব সংঘাতে লাখো মানুষ নিহত ও নিখোঁজ হয়েছেন।
১৯৮৯ সাল থেকে কারাবন্দী ছিলেন ফেলিক্স গায়ার্দো। পশ্চিমাঞ্চলীয় জালিসকো রাজ্যের একটি কারাগারে বন্দী ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতির কারণ দেখিয়ে তাঁর আইনজীবীরা বারবার তাঁকে গৃহবন্দী রাখার আবেদন করেছিলেন।
১৯৪৬ সালে মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য সিনালোয়ার কুলিয়াকান শহরে জন্মগ্রহণ করেন ফেলিক্স গায়ার্দো। পরে এই রাজ্য মাদক চোরাচালানের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিতি পায়। কর্মজীবনের শুরুতে তিনি পুলিশ কর্মকর্তা হিসেবে কাজ করেন। একপর্যায়ে স্থানীয় এক গভর্নরের দেহরক্ষীও ছিলেন। পরে তিনি শক্তিশালী অপরাধী চক্রের নেতা হয়ে ওঠেন। ‘বস অব বসেস’ বা মাদক সম্রাটদের সম্রাট নামে পরিচিতি পান।
জালিসকো রাজ্যের রাজধানী ও দ্রুত বিকাশমান অর্থনৈতিক কেন্দ্র গুয়াদালাহারার নামে ফেলিক্স গায়ার্দো ও তাঁর সহযোগীরা তাঁদের মাদক চক্রটি গড়ে তোলেন। এই চক্রই প্রথম বড় পরিসরে যুক্তরাষ্ট্রে কোকেন পাচার শুরু করে। একই সঙ্গে কলম্বিয়ার মাদক সম্রাটদের সঙ্গে জোট গড়ে তোলে। এর মধ্যে পাবলো এসকোবারের মেডেলিন মাদকচক্রও ছিল।
কারাগারে থাকা অবস্থায়ই ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার কর্মকর্তা এনরিক ‘কিকি’ কামারেনা এবং মেক্সিকান পাইলট আলফ্রেদো সাবালা আভেলার অপহরণ ও হত্যার ঘটনায় তাঁর বিরুদ্ধে আলাদা মামলা হয়।
১৯৭০ ও ১৯৮০-এর দশকে তাঁর মাদক সাম্রাজ্য আরও বিস্তৃত হয়। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের ঘুষ দিয়ে সুরক্ষা নিশ্চিত করতেন তিনি। পাশাপাশি মাদক পরিবহনে ছোট উড়োজাহাজ ব্যবহারের মতো নতুন কৌশল চালু করেন। রাফায়েল কারো কিনতেরোর মতো প্রভাবশালী মাদক কারবারিরাও তাঁকে সহায়তা করতেন।
১৯৮৯ সালে গ্রেপ্তার হওয়ার পর মাদক চোরাচালান ও অস্ত্রের মামলায় ফেলিক্স গায়ার্দোকে ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
কারাগারে থাকা অবস্থায়ই ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার কর্মকর্তা এনরিক ‘কিকি’ কামারেনা এবং মেক্সিকান পাইলট আলফ্রেদো সাবালা আভেলার অপহরণ ও হত্যার ঘটনায় তাঁর বিরুদ্ধে আলাদা মামলা হয়।
কামারেনা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকোর কূটনৈতিক বিরোধ তৈরি হয়। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে মেক্সিকোর ওপর কঠোর চাপ দেয় ওয়াশিংটন।
২০১৭ সালে একটি ফেডারেল আদালত ওই মামলায় ফেলিক্স গায়ার্দোকে দোষী সাব্যস্ত করেন। এ ঘটনায় তাঁকে আরও ৩৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে হত্যাকাণ্ডে নিজের দায় অস্বীকার করেছিলেন তিনি।
মেক্সিকোর অভিনেতা দিয়েগো লুনা ২০১৮ সালে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘নারকোস: মেক্সিকো’–তে ফেলিক্স গায়ার্দোর উত্থান ও পতনের গল্প তুলে ধরেন।
জীবনের শেষ বছরগুলোয় নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন ফেলিক্স গায়ার্দো। ২০২১ সালে স্প্যানিশ ভাষার মার্কিন টেলিভিশন চ্যানেল টেলিমুন্দো কারাগারে তাঁর সাক্ষাৎকার নেয়। তখন তিনি এক চোখে দেখতে পেতেন না, প্রায় পুরোপুরি বধির হয়ে গিয়েছিলেন এবং নিজে হাঁটতেও পারতেন না। তখনো নিজেকে নির্দোষ দাবি করেন তিনি।
সাক্ষাৎকারে ফেলিক্স গায়ার্দো বলেছিলেন, ‘৩২ বছর পেরিয়ে গেছে...একজন নিরপরাধ মানুষের জন্য এটা অনন্তকালের মতো।’