ক্যালিফোর্নিয়ার ইসলামিক সেন্টারে গুলি, বন্দুকধারীসহ নিহত ৫

ইসলামিক সেন্টারে বন্দুকধারীদের গুলির পর দ্রুত বের হয়ে আসছেন আতঙ্কিত অভিভাবক ও শিশুরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোয়, ১৮ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে বন্দুকধারীদের গুলিতে তিনজন নিহত হয়েছেন। গুলিতে প্রাণ গেছে সন্দেহভাজন দুই বন্দুকধারীরও। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ‘বিদ্বেষমূলক অপরাধ’ বিবেচনায় নিয়ে এ ঘটনার তদন্ত করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীদের একজনের বয়স ১৭ বছর। আরেকজনের ১৯ বছর।