নিউইয়র্কের মেয়রের নতুন ঠিকানা কি গ্রেসি ম্যানশন

জোহরান মামদানির সম্ভাব্য নতুন বাসস্থান ‘গ্রেসি ম্যানশন’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র মামদানি বর্তমানে ভাড়ার ফ্ল্যাটে থাকেন। সেখানে কিছু সমস্যা রয়েছে। এক শোবার ঘরের ফ্ল্যাটটা সাধারণ ও ছোট। এখন মামদানি যদি মেয়রের সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে উঠতে রাজি হন, তবে আর এমন সমস্যা তাঁকে ভোগাবে না। তাঁর নতুন বাসা হবে অনেক প্রশস্ত ও জাঁকজমকপূর্ণ। গ্রেসি ম্যানশন হলো ১১ হাজার বর্গফুট আয়তনের এক প্রাসাদ। সেখানে ঝকঝকে আয়না, ঝাড়বাতির আলো, মেহগনি কাঠের দরজা, আপেল ও ডুমুরগাছঘেরা বিশাল লন, আর সবজিবাগান—সবই আছে।