‘১০০০ ক্ষেপণাস্ত্র প্রস্তুত’—হত্যার চেষ্টা চালালে ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকি ট্রাম্পের

এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৮ জুলাই ২০২৬ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ইরান যদি তাঁকে হত্যার চেষ্টা করে, তবে দেশটির ওপর হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এর এক পোস্টে ট্রাম্প এ হুমকি দিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট—এ ক্ষেত্রে আমাকে হত্যা বা হত্যার চেষ্টা করার জন্য ইরান সরকার বিশ্বের বিভিন্ন প্রান্তে হুমকি দিচ্ছে। ইরান যদি এ হুমকি কার্যকর করার পদক্ষেপ নেয়, তবে দেশটির দিকে এক হাজার ক্ষেপণাস্ত্র তাক করে প্রস্তুত রাখা হয়েছে। এর পরপরই আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে।’

২০২০ সালে ট্রাম্পের নির্দেশে ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। মার্কিন সরকার দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছে যে সেই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরান ট্রাম্পকে হত্যার চেষ্টা করতে পারে।

ট্রাম্প আরও বলেন, ‘ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। এক বছর মেয়াদের জন্য মার্কিন সামরিক বাহিনী প্রস্তুত, তারা ইচ্ছুক ও সক্ষম রয়েছে। প্রয়োজনে এ মেয়াদের সীমা আরও বাড়ানো হবে। মার্কিন বাহিনী ইরানের সব এলাকা সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করে দেবে।’

উল্লেখ্য, ট্রাম্পের এ হুমকির আগে মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার জন্য ইরান সম্প্রতি একটি নতুন পরিকল্পনা করেছে—এ–সংক্রান্ত একটি গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাগাভাগি করেছে ইসরায়েল। এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যখন টানাপোড়েন চলছে, তখন এ তথ্য দুই দেশের উত্তেজনায় নতুন মাত্রা যোগ করল।

আরও পড়ুন

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, চলতি সপ্তাহে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্য আরেকটি সূত্র জানিয়েছে, ট্রাম্পকে হত্যার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র কয়েক সপ্তাহ ধরেই ধারাবাহিক গোয়েন্দা তথ্য পাচ্ছিল। তবে ইসরায়েলের কাছ থেকে পাওয়া এ সতর্কবার্তা একেবারেই নতুন এবং এটি একটি নির্দিষ্ট ষড়যন্ত্রের সঙ্গে সম্পর্কিত।

অবশ্য অন্য কয়েকজন মার্কিন কর্মকর্তা ভিন্ন একটি ইঙ্গিত দিয়েছেন। তাঁরা বলছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপ আরও জোরদার করা হবে কি না, ট্রাম্প এখন সে সিদ্ধান্ত নিয়ে ভাবছেন। ট্রাম্পের সে সিদ্ধান্ত প্রভাবিত করতেই ইসরায়েল হয়তো এ তথ্য সামনে এনেছে।

ইরান যদি এ হুমকি কার্যকর করার পদক্ষেপ নেয়, তবে দেশটির দিকে এক হাজার ক্ষেপণাস্ত্র তাক করে প্রস্তুত রাখা হয়েছে। এর পরপরই আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে।
ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট

২০২০ সালে ট্রাম্পের নির্দেশে ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। মার্কিন সরকার দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছে যে সেই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরান ট্রাম্পকে হত্যার চেষ্টা করতে পারে।

এ ছাড়া সাম্প্রতিক ইরান যুদ্ধে ইসরায়েল-মার্কিন হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। গত বৃহস্পতিবার তাঁর দাফন সম্পন্ন হয়েছে। নিহত নেতার সপ্তাহব্যাপী আনুষ্ঠানিক শোক ও দাফন অনুষ্ঠানে লাখ লাখ শোকার্ত মানুষ সমবেত হন।

আরও পড়ুন

শোকমিছিলে ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়ে স্লোগান দিতে ও দীর্ঘ ব্যানার প্রদর্শন করতে দেখা যায়। এ ঘটনায় ইরান ট্রাম্পকে হত্যার চেষ্টা চালাতে পারে, অনেকের মধ্যে এমন আশঙ্কা জোরালো হয়েছে।

সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সপ্তাহব্যাপী আনুষ্ঠানিক শোক ও দাফন অনুষ্ঠানে ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়ে স্লোগান দিতে ও দীর্ঘ ব্যানার প্রদর্শন করতে দেখা যায়। এ ঘটনায় ইরান ট্রাম্পকে হত্যার চেষ্টা চালাতে পারে, অনেকের মধ্যে এমন আশঙ্কা জোরালো হয়েছে।

গত বুধবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তারা যুক্তরাষ্ট্রের নেতাকে, অর্থাৎ আমাকে সরিয়ে দিতে চায়। আমি যেকোনো তালিকায় (হিটলিস্ট) আছি। আজ সকালেই আমি দেখলাম, তাদের প্রতিটি তালিকায় আমার নাম রয়েছে। এখন পর্যন্ত আমি কিছুটা ভাগ্যবান, তবে ভাগ্য হয়তো সব সময় সহায় না-ও থাকতে পারে।’

আরও পড়ুন