সিনেটের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ৭ অঙ্গরাজ্যের সব কটিতে এগিয়ে ডেমোক্র্যাটরা: নিউইয়র্ক টাইমসের জরিপ

টেক্সাসে ডেমোক্র্যাট সিনেট প্রার্থী জেমস টালারিকোর সমর্থকরা। ২৯ অক্টোবর ২০২৬ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে এবারের মধ্যবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সাতটি অঙ্গরাজ্যের প্রায় সব কটিতেই রিপাবলিকানদের চেয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটরা। দ্য নিউইয়র্ক টাইমস ও সিয়েনা বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সর্বশেষ জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। দেশটির কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ কার হাতে যাবে, তা নির্ধারণে এই অঙ্গরাজ্যগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

জরিপে দেখা গেছে, টেক্সাস ও কানসাসে ডেমোক্র্যাট প্রার্থীরা বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। ১৯৮৮ সালের পর টেক্সাসে এবং ১৯৩২ সালের পর কানসাসে কোনো ডেমোক্র্যাট সিনেটর নির্বাচিত হননি।

১০০ সদস্যের সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে ডেমোক্র্যাটদের বর্তমানে নিজেদের দখলে থাকা সব আসন ধরে রাখতে হবে এবং রিপাবলিকানদের দখলে থাকা অন্তত চারটি আসন নিজেদের দখলে নিতে হবে।

এই লড়াই কঠিন বলেই মনে হচ্ছে। কারণ, ডেমোক্র্যাটদের যেসব আসনে জয় পেতে হবে, তার অধিকাংশই রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

তবে নতুন জরিপে দেখা গেছে, বর্তমানে রিপাবলিকান সিনেটর রয়েছেন এমন পাঁচটি অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট প্রার্থীরা এগিয়ে আছেন। আর ষষ্ঠ অঙ্গরাজ্যটিতে দুই দলের প্রার্থীর অবস্থান প্রায় সমান।

১০০ সদস্যের সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে ডেমোক্র্যাটদের বর্তমানে নিজেদের দখলে থাকা সব আসন ধরে রাখতে হবে এবং রিপাবলিকানদের দখলে থাকা অন্তত চারটি আসন নিজেদের দখলে নিতে হবে।

অঙ্গরাজ্যগুলোর মধ্যে কানসাস, মেইন, ওহাইও ও টেক্সাসে ডেমোক্র্যাটরা এগিয়ে রয়েছেন। আলাস্কায় ব্যবধান খুবই সামান্য। অন্যদিকে আইওয়ায় দুই দলের প্রার্থীর মধ্যে কার্যত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।

সিনেটে টেক্সাস থেকে ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকো। ১ নভেম্বর ২০২৬ সাল
ছবি: রয়টার্স

এবার নির্বাচন হচ্ছে, ডেমোক্র্যাটদের দখলে থাকা এমন একমাত্র গুরুত্বপূর্ণ সিনেট আসনটি মিশিগানে। জরিপে দেখা গেছে, দলটির প্রার্থী রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীর চেয়ে দুই অঙ্কের ব্যবধানে এগিয়ে রয়েছেন। তবে জরিপটি করা হয়েছিল সপ্তাহান্তে মিশিগানের ডেমোক্র্যাটদের মধ্যে বিরোধ শুরুর আগে।

মিশিগানে গুরুত্বপূর্ণ সিনেট নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থীর প্রতি সমর্থন জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির এক কংগ্রেস সদস্য। দলীয় প্রার্থী আবদুল আল–সাইয়েদের সঙ্গে বিরোধের জেরে তিনি এমনটা করেছেন।

মিশিগানে গুরুত্বপূর্ণ সিনেট নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থীর প্রতি সমর্থন জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির এক কংগ্রেস সদস্য। দলীয় প্রাইমারিতে তিনি আবদুল আল–সাইদের কাছে হেরে গেছেন। এখন আল–সাইয়েদের সঙ্গে বিরোধের জেরে তিনি এমনটা করেছেন। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের এই সদস্যের নাম হ্যালি স্টিভেন্স।

আরও পড়ুন

স্থানীয় সময় গতকাল রোববার রিপাবলিকান প্রার্থী রজার্সের সঙ্গে এক অনুষ্ঠানে দেখা যায় হ্যালিকে। কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিওতে হ্যালি বলেন, ‘আমি আবদুলের নির্বাচনী প্রচারের অংশ নই। মিশিগানের মানুষের পরিচয় ঘৃণা ছড়ানো নয়। আমাদের ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রার্থী এখন যা করছেন, তা-ও আমাদের পরিচয় নয়। এ কারণেই আমি মাইক রজার্সকে সমর্থন জানাচ্ছি।’

নিউইয়র্ক টাইমস ও সিয়েনা বিশ্ববিদ্যালয়ের জরিপে নর্থ ক্যারোলাইনাকে অন্তর্ভুক্ত করা হয়নি। সেখানে দীর্ঘদিন ধরেই জনমত জরিপে ডেমোক্র্যাট প্রার্থী এগিয়ে রয়েছেন। এ কারণে রিপাবলিকানরা সেখানে তাদের নির্বাচনী প্রচারের ব্যয় কমিয়ে দিয়েছে।

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের মিশিগানের নির্বাচনী প্রচার চালাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল–সাইয়েদ। ৩০ অক্টোবর ২০২৬
ছবি: রয়টার্স

জরিপ অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি অসন্তোষ এবং অর্থনীতি পরিচালনায় তাঁর ভূমিকা নিয়ে ভোটের মধ্যে হতাশা রিপাবলিকানদের পিছিয়ে দিচ্ছে।

জরিপে অন্তর্ভুক্ত সাতটি অঙ্গরাজ্যের সম্ভাব্য ভোটারদের মধ্যে মাত্র ৩৮ শতাংশ ট্রাম্পের কাজের প্রতি সমর্থন জানিয়েছেন। এই হার বেশ উল্লেখযোগ্যভাবে কম। মাত্র দুই বছর আগে এসব অঙ্গরাজ্যের পাঁচটিতেই ট্রাম্প দুই অঙ্কের ব্যবধানে জয়ী হয়েছিলেন।

অন্যদিকে অর্থনীতি সামলানোর ক্ষেত্রে ডেমোক্র্যাটদের ওপর ভোটারদের আস্থা বৃদ্ধি পাওয়ায় দলটির জনসমর্থনে এই অগ্রগতি এসেছে। এবারের নির্বাচনে ভোটারদের কাছে এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু।

যদি চূড়ান্ত ফলাফলে জরিপের আভাস সঠিক হয়, তবে সিনেটের নিয়ন্ত্রণ পাবে ডেমোক্র্যাটরা।

আরও পড়ুন