সব বৈধ ভিসাধারীর রেকর্ড খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্সে আইস এজেন্টদের অভিবাসীদের ধরপাকড়ে অভিযান। ২১ মে, ২০২৫

যুক্তরাষ্ট্রের বৈধ ভিসাধারী প্রায় ৫ কোটি ৫০ লাখ বিদেশি ব্যক্তির তথ্য নতুন করে যাচাই–বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তাঁদের মধ্যে কেউ যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করার মতো অভিবাসনের কোনো নিয়ম লঙ্ঘন করেছেন কি না বা ভিসার শর্ত লঙ্ঘন করছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। খতিয়ে দেখা বিষয়ের মধ্যে আছে—ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান, অপরাধমূলক কর্মকাণ্ড, জননিরাপত্তার জন্য হুমকি, সন্ত্রাসী কার্যকলাপ বা সন্ত্রাসী সংগঠনকে সহায়তা করা।