সুয়েজ খালে নিরাপত্তা ঝুঁকি, জ্বালানি সংকট

সুয়েজ খালে পণ্যবাহী জাহাজফাইল ছবি: এএফপি

মিসরের দামিয়েত্তা বন্দরে যুক্তরাষ্ট্রের দুটি গ্যাস ট্যাংকারে ড্রোন হামলায় সুয়েজ খাল ও সুমেদ পাইপলাইনের জ্বালানি নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। হরমুজ ও বাব আল-মানদেব প্রণালিতে ইরান ও হুতি হামলার মুখে এ দুটি সৌদি তেলের গুরুত্বপূর্ণ বিকল্প পথ ছিল। এই হামলার পর সেটিও ঝুঁকিতে পড়ায় দৈনিক প্রায় ৫০ লাখ ব্যারেল তেল সরবরাহ হুমকির মুখে পড়েছে। এতে তেলের দাম বৃদ্ধি ও জাহাজের বিমা খরচ বাড়ার আশঙ্কা করা হচ্ছে।