ওয়াশিংটনের নৈশভোজে গুলির ঘটনায় আটক ব্যক্তিকে আজ আদালতে তোলা হবে

সন্দেহভাজন কোল টমাস অ্যালেনের ছবিটি ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসের সংবাদদাতাদের নৈশভোজে গুলি করার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক ব্যক্তিকে আজ সোমবার আদালতে উপস্থাপন করার কথা রয়েছে। গুলির এই ঘটনা গভীরভাবে বিভক্ত যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার আরেকটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

গত শনিবার রাতের চাঞ্চল্যকর এই হামলায় সন্দেহভাজন হামলাকারী ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, নৈশভোজে উপস্থিত প্রেসিডেন্ট ট্রাম্প এবং তাঁর শীর্ষ কর্মকর্তাদের হত্যার লক্ষ্য নিয়েই সন্দেহভাজন হামলাকারী এই হামলা চালিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। গত দুই বছরে এটি প্রেসিডেন্টের জীবনের ওপর তৃতীয়বার হামলার চেষ্টা হতে পারত।

হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন শনিবার ওয়াশিংটনে হিলটন হোটেলে ওই নৈশভোজের আয়োজন করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফাস্ট৴ লেডি মেলানিয়া ট্রাম্প ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। হঠাৎ সেখানে গুলির শব্দ পাওয়া যায়। ট্রাম্প, মেলানিয়া ও মন্ত্রিপরিষদের সদস্যদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

নিরাপত্তা কর্মকর্তারা ট্রাম্পকে নৈশভোজ অনুষ্ঠান থেকে নিরাপদে সরিয়ে নিচ্ছেন
ছবি: রয়টার্স

ঘটনার পর ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে সন্দেহভাজন ব্যক্তির একটি ছবি পোস্ট করেন। সেখানে ওই সন্দেহভাজনকে খালি গায়ে মাটিতে উপুড় হয়ে থাকা অবস্থায় দেখা যায়।

আরও পড়ুন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহভাজন হামলাকারীর নাম প্রকাশ করেছে। তাঁর নাম কোল টমাস অ্যালেন, বয়স ৩১ বছর। সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে সিএনএন এসব তথ্য দিয়েছে।

আরও পড়ুন