‘যুক্তরাষ্ট্র এমন উড়োজাহাজ বানাতে পারত না’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহরে যুক্ত হওয়া নতুন ‘এয়ারফোর্স ওয়ান’ উড়োজাহাজে প্রথমবার ভ্রমণ করে ভীষণ উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতার সরকারের উপহার দেওয়া বিলাসবহুল এ উড়োজাহাজ সম্পর্কে ট্রাম্প বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এমন একটি উড়োজাহাজ বানাতে পারত না।’ যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তির একটি আয়োজনে অংশ নিতে প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল বুধবার নর্থ ডাকোটা ভ্রমণ করেন। এ সময় তিনি কাতারের দেওয়া নতুন এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজে প্রথমবার ভ্রমণ করেন।