যুক্তরাষ্ট্রে ফ্লাইট বন্ধ: পুরোনো হার্ডওয়্যার দায়ী

যুক্তরাষ্ট্রজুড়ে উড়োজাহাজ চলাচল বন্ধের ঘোষণার পর বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের আগমন ও প্রস্থানের তথ্য দেখছেন যাত্রীরাছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে গতকাল শুক্রবার বিকেলে এফএএ-এর টেলিযোগাযোগ ব্যবস্থায় বিভ্রাটের কারণে প্রায় ৪ ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ ছিল। এতে ১০ হাজার ৫৪৩টি ফ্লাইট বিলম্বিত ও ৩ হাজার ৫৮০টি বাতিল হয়। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন ও পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, ‘পুরোনো হার্ডওয়্যারের’ ওপর ‘তথ্যের অতিরিক্ত চাপ’ এবং পুরোনো ব্যবস্থায় নতুন প্রযুক্তির সংযুক্তিই বিপর্যয়ের কারণ। এটি সাইবার হামলা নয়।