অটোগ্রাফ দেওয়ার সময় হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে প্রাণ হারিয়েছেন মার্কিন গায়িকা ক্রিস্টিনা গ্রিমি (২২)। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে একটি কনসার্ট শেষে ভক্তদের অটোগ্রাফ দেওয়ার সময় গ্রিমির ওপর এ হামলা হয়।
মার্কিন পুলিশ বলেছে, টেলিভিশন চ্যানেল এনবিসির ‘দ্য ভয়েস’ অনুষ্ঠানে অংশ নেওয়া এই গায়িকাকে গুলি করার পর বন্দুকধারী আত্মহত্যা করেন। গুরুতর আহত অবস্থায় গ্রিমিকে অরল্যান্ডো আঞ্চলিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ক্রিস্টিনা গ্রিমিকে মৃত ঘোষণা করেন।
হামলার কারণ এবং বন্দুকধারীর পরিচয় এখনো জানা যায়নি উল্লেখ করে এক সংবাদ সম্মেলনে পুলিশের মুখপাত্র ওয়ান্ডা মিগলিও বলেন, কোনো ‘পাগল’ ভক্তের কাণ্ডও হতে পারে এটি।