প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিথি পাখির যাত্রাপথ নির্বিঘ্ন রাখতে শরৎ ও বসন্তকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে সরকারি ভবনের কম জরুরি আলো বন্ধ রাখা হবে। অতিথি পাখিরা আকাশের তারা দেখে যাত্রাপথ নির্ণয় করে। তবে বৈদ্যুতিক আলো তাদের যাত্রাপথে বিঘ্ন সৃষ্টি করে। আলো জ্বলে থাকা উঁচু ভবনে ধাক্কা খেয়ে যুক্তরাষ্ট্রে প্রতিবছর লাখ লাখ পাখি মারা যায়। পরিযায়ী হয়ে আসা গানের পাখি ওয়ার্বলার, থ্রাস ও চড়ুইজাতীয় বিদেশি পাখিই বেশি ক্ষতিগ্রস্ত হয়। কারণ স্থানীয় পাখিরা নিরাপদ চলার পথ চেনে। নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুওমো গত সোমবার এক বিবৃতিতে বলেন, এটা একটা সহজ উদ্যোগ। নিউইয়র্কের বন, হ্রদ ও নদীগুলোতে অতিথি পাখিদের নির্বিঘ্ন পদচারণা নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হলো।
বিবিসি