অদৃশ্যমান তুমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলমগ্ন নৌকায় জেগেছে তারাভরা রাতের আকাশ

কে যে কার স্বপ্নে বেঁচে থাকে…
দীর্ঘ বেতার-তরঙ্গে ভেসে আসে অনাদি সময়
এই পৃথিবীতে অদৃশ্যমান তোমাকেই
অনর্থক খুঁজে ফেরা
পলিমাটির বিভ্রম তুমি; তোমার গভীরে দেখি
দেবী দুর্গার বিসর্জন
তবু এই আবাহন, এই স্তুতি...

জীবন, সে তো জলমগ্ন হওয়ার স্মৃতি
রাতের অন্ধকারে
সকল স্থানাঙ্কের অবলুপ্তি হলে
তুমিহীন এই পৃথিবীতে
স্খলিত নক্ষত্রের মতো পাতা ঝরে
জেনেছি আমাদের প্রেম নৈঃশব্দের…