প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবী থেকে চাঁদের যে পিঠ কখনো দেখা যায় না, মার্কিন মহাকাশ সংস্থা নাসা বিশেষ ক্যামেরার সাহায্যে তার কয়েকটি ছবি তুলেছে। নাসা গত বুধবার ছবিগুলো প্রকাশ করে। মার্কিন মহাকাশ সংস্থার একটি কৃত্রিম উপগ্রহের (স্যাটেলাইট) ক্যামেরা ১০ লাখ কিলোমিটারেরও বেশি দূর থেকে গত ১৬ জুলাই ছবিগুলো তোলে। এসব ছবিতে চাঁদের অন্ধকার পিঠ নামে পরিচিত অংশটি সম্পূর্ণ আলোকিত অবস্থায় ধরা পড়েছে। সোভিয়েত আমলে উপগ্রহটির অন্ধকার পিঠের ছবি প্রথম তুলে পাঠিয়েছিল রাশিয়ার লুনা থ্রি মহাকাশযান। তবে নাসার ছবিগুলোয় চাঁদের অদেখা অংশটির অবস্থা তুলনামূলকভাবে বেশি স্পষ্ট। ডিপ স্পেস ক্লাইমেট অবজারভেটরি নামে নাসার উপগ্রহটি পৃথিবী থেকে প্রায় ১৫ লাখ কিলোমিটার দূরের কক্ষপথে রয়েছে।
গার্ডিয়ান