অনলাইন শপিং প্ল্যাটফর্ম ঢাকাগ্রো ডটকম-এর যাত্রা শুরু

নিউইয়র্কে বাংলাদেশি মালিকানায় ‘ঢাকাগ্রো ডটকম’ নামে একটি অনলাইন শপিং প্ল্যাটফর্ম যাত্রা করেছে। ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় ব্রঙ্কসে ঢাকা সুপার মার্কেট অ্যান্ড হালাল মিটের এ অনলাইন প্ল্যাটফর্মের উদ্বোধন হয়।
লেখক আদনান সৈয়দের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা সুপার মার্কেট অ্যান্ড হালাল মিট ও ঢাকাগ্রো ডটকমের সিইও মো. সালাহ উদ্দিন, মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী সোলাইমান ভূঁইয়া, শিক্ষাবিদ শেখ আল মামুন, কমিউনিটি অ্যাকটিভিস্ট মঞ্জুর চৌধুরী জগলুল, আনছার হুসাইন চৌধুরী, সিরাজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান আলী প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন নর্থ ব্রঙ্কস জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের খতিব মাওলানা মো. মাসহুদ ইকবাল।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, অনলাইন শপিং ঢাকাগ্রো ডটকমে নিত্য প্রয়োজনীয় গ্রোসারি সামগ্রী অর্ডার ও ফ্রি ডেলিভারির ব্যবস্থা থাকবে। অনলাইনে প্রবাসীদের হালাল সুপার মার্কেটের সব সেবাই দেওয়া হবে। প্রবাসী বাঙালি কমিউনিটিকে বিশ্বস্ততার সঙ্গে অনলাইনে হালাল গ্রোসারি সেবা প্রদানের লক্ষ্যে এ প্ল্যাটফর্ম গঠন করা হয়। সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টাই অনলাইনে গ্রোসারি সামগ্রীর অর্ডার দেওয়া যাবে। তবে ডেলিভারির ব্যবস্থা থাকবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত। ঢাকাগ্রো-এর ওয়েবসাইটে (www.dhakagro.com) গিয়ে অর্ডার দেওয়া যাবে।