অনুদানের চেকে স্বাক্ষর করতে চান প্রেসিডেন্ট ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

নতুন করোনাভাইরাস দুর্গত আমেরিকার নাগরিক সহযোগিতার অনুদান ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাতে শুরু করেছে। যারা ফেডারেল চেক পাবেন, তাঁদের জন্য অবশ্য একটি বিস্ময় অপেক্ষা করছে। কারণ, এসব চেকে থাকতে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর।

যাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দেশটির অর্থ বিভাগে রয়েছে, কেবল তাদের ব্যাংক অ্যাকাউন্টেই সরাসরি চেকটি যাবে। মার্কিন অর্থ বিভাগের কাছে প্রায় সাত কোটি আমেরিকানের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নেই। তাদের চেক ডাকযোগে ছাড়া হবে কয়েক দিনের মধ্যেই।

এসব চেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর থাকতে পারে বলে নতুন খবর বেরিয়েছে। মার্কিন সংবাদমাধ্যমে খবরে বলা হচ্ছে, অর্থমন্ত্রী স্টিভেন মানচিনকে প্রেসিডেন্ট ট্রাম্প চাপ দিচ্ছেন, চেকে যেন তাঁর নিজের নামের স্বাক্ষর থাকে। তবে প্রেসিডেন্ট এ কাজ করতে পারেন কি না, সে বিষয়ে কেউ নিশ্চিত নয়। আমেরিকার ইতিহাসে আইআরএসের কোনো চেকে এর আগে কোনো প্রেসিডেন্ট স্বাক্ষর করেননি। অর্থ বিভাগের কোনো কর্মকর্তাই এমন চেক অতীতে সই করে আসছেন। কিন্তু সাত কোটি মানুষের ঘরে ঘরে নিজের নামটি পৌঁছে দেওয়ার কাজটি করতে চান দুর্যোগ দিনেও প্রচারপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।