অনুপ্রবেশের চেষ্টায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ফোর্ট মিডে অবস্থিত ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) সদর দপ্তরে গাড়ি নিয়ে ঢোকার চেষ্টা করায় পুলিশের গুলিতে একজন নিহত হয়েছে। এনএসএ এক বিবৃতিতে বলেছে, সোমবার সকালে দুই ব্যক্তি একটি গাড়ি নিয়ে ম্যারিল্যান্ডে নিরাপত্তা ও গোয়েন্দাবিষয়ক প্রতিষ্ঠানটির প্রধান ফটক দিয়ে ঢোকার চেষ্টা করে। পুলিশ নির্দেশ দিলেও গাড়ির চালক থামেননি। একপর্যায়ে গাড়িটি পুলিশের একটি গাড়িতে ধাক্কা দিলে তাঁদের ওপর গুলি করা হয়। এতে একজন মারা যায়। উভয়েই পুরুষ হলেও তাঁরা নারীদের পোশাক পরে ছিলেন। কোনো নেশাদ্রব্য খেয়ে তাঁরা ওই কাণ্ড ঘটিয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
সিএনএন