অপটিমিস্টসের তহবিল সংগ্রহে প্রস্তুতি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তুতি সভায় বক্তব্য দিচ্ছেন সংগঠনের এক কর্মকর্তা
প্রস্তুতি সভায় বক্তব্য দিচ্ছেন সংগঠনের এক কর্মকর্তা

নিউইয়র্কের একটি পাঁচ তারকা হোটেলে আগামী ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে স্বেচ্ছাসেবী সংগঠন দি অপটিমিস্টস-এর তহবিল সংগ্রহ অনুষ্ঠান।
অনুষ্ঠান সফল করার লক্ষ্যে দি অপটিমিস্টসের পক্ষ থেকে ৬ সেপ্টেম্বর জ্যামাইকার পরিনিতা হল রুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভা পরিচালনা ও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিউনিটি অ্যাকটিভিস্ট মিনহাজ আহমদ। সভায় উপস্থিত সব সদস্যের সঙ্গে পরিচয় পর্ব শেষে দেখানো হয় একটি তথ্য বহুল প্রামাণ্য চিত্র।
প্রামাণ্যচিত্রে দেখানো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের জনহিতকর কার্যক্রম, বিশেষ করে দি অপটিমিস্টস কর্তৃক দেওয়া অনুদানে অনেক শিক্ষার্থী পড়াশোনা চালিয়ে যাচ্ছে। সভায় জনহিতকর কার্যক্রম ও দেশের আরও শিক্ষার্থীদের সাহায্য করার জন্য প্রবাসীদের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়।

সভায় উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা
সভায় উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা

সভায় আগামী অনুদান তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আহ্বায়ক ফার্মাসিস্ট নিশাত হক সব সচ্ছল বাংলাদেশি নিউইয়র্কবাসীকে এই আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান। তহবিলে আরও বেশি অনুদান দিতে সবার প্রতি অনুরোধ জানান।