অপটিমিস্টসের প্রস্তুতি সভা ৬ আগস্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের আর্থিক ও মানসিক সহায়তা প্রদানে অগ্রণী ভূমিকা পালনকারী সংস্থা অপটিমিস্টসের সভা ৬ আগস্ট অনুষ্ঠিত হবে।
আগামী ১৩ অক্টোবর বার্ষিক তহবিল সংগ্রহ অভিযান সফল করার উদ্দেশ্যে এদিন জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত অপটিমিস্টসের স্বেচ্ছাসেবক, সমর্থনকারীদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হবে।
সভায় আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে তহবিল সংগ্রহ অভিযানকে আরও কার্যকরী করা, বর্তমানে চালু প্রকল্পগুলো সম্পর্কে অবগত হওয়া, ভবিষ্যতে আরও সুবিধাবঞ্চিত দেশ এবং পাশাপাশি নিউইয়র্কের শিক্ষার্থীদের সহায়তার ক্ষেত্র বৃদ্ধি করার পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা।
অপটিমিস্টসের এই প্রস্তুতিমূলক সভায় উপস্থিত থাকতে সবাইকে বিনীত অনুরোধ করেছেন স্থানীয় কর্মকর্তারা।