
বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি বছরের নিউইয়র্ক ফুটবল লীগ ও টুর্নামেন্টে ওজনপার্ক যুব সংঘ (বি) চ্যাম্পিয়ন হয়েছে।
টুর্নামেন্টে রানার আপ হয়েছে সোনার বাংলা। ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় যুব সংঘ ২-১ গোলে সোনার বাংলাকে পরাজিত করে।
এদিকে এবারের ফুটবল লীগের খেলায় যুব সংঘ (বি) অপরাজিত চ্যাম্পিয়ন এবং ব্রঙ্কস ইউনাইটেড রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। লীগের শীর্ষ পয়েন্ট অর্জনকারী দল হিসেবে যুব সংঘ (বি) ২১ পয়েন্ট লাভ করে অপরাজিত চ্যাম্পিয়ন এবং ব্রঙ্কস ইউনাইটেড ১৫ পয়েন্ট অর্জন করে রানার আপ হয়। পরবর্তীতে লীগের শীর্ষ চার দল নিয়ে টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়।
সিটির এল্মহার্স্টের নিউটাউন অ্যাথলেটিক মাঠে ১ সেপ্টেম্বর অপরাহ্ণে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ। স্পোর্টস কাউন্সিলের সভাপতি মহিউদ্দিন দেওয়ানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা সিটি করপোরেশনের সাবেক ডেপুটি মেয়র আবদুস সালাম, সাবেক জাতীয় খেলোয়াড় আবু জোবায়ের দারা, স্পোর্টস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী, উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুর রহীম এবং উপদেষ্টা শামসুল আবদীন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘রব-রুহুল’ পরিষদের সভাপতি পদপ্রার্থী আবদুর রব ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী রুহুল আমীন সিদ্দিকী, পৃষ্ঠপোষক কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার ও রিয়েল এস্টেট ব্যবসায়ী মইনুল ইসলাম।
এরপর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে লীগ ও টুর্নামেন্ট উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। ফিতা কেটে স্মরণিকার মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি কামাল আহমেদ। এই পর্ব উপস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ।
এই পর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে মাঠে উপস্থিত ছিলেন স্পোর্টস কাউন্সিলের উপদেষ্টা ছদরুন নূর, আতাউর রহমান সেলিম, খসরুজ্জামান, আজম চৌধুরী, শমসের আলী। সংগঠনের কার্যকরী পরিষদের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন—সহসভাপতি ওয়াহেদ কাজী এলিন, সাংগঠনিক সম্পাদক সাইকুল ইসলাম, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম, দপ্তর সম্পাদক আবদুল কাদির লিপু, কার্যকরী সদস্য সৈয়দ এনায়েত আলী, কাজী তোফায়েল ইসলাম, আবু তাহের আসাদ, জাহির উদ্দিন জুয়েল, নওশেদ হোসেন সিদ্দিকী, জাকির হোসেন, ইয়াকুত রহমান প্রমুখ।
প্রথমার্ধে গোল শূন্য খেলা: নিউইয়র্ক ফুটবল লীগ টুর্নামেন্টের ফাইনাল খেলায় ওজনপার্ক যুব সংঘ (বি) ২-১ গোলে সোনার বাংলাকে পরাজিত করেছে। খেলার প্রথমার্ধ ছিল গোল শূন্য। দ্বিতীয়ার্ধ শুরুর এক মিনিটের মাথায় সংঘবদ্ধ আক্রমণ থেকে প্রথম গোল করেন সোনার বাংলার এলভেজ (১-০)। জমে ওঠে খেলা। পরবর্তীতে খেলার এই অর্ধের ১০ মিনিটের সময় যুব সংঘের বাবলু গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন (১-১)। এরপর খেলার ১০ মিনিটের সময় বিজয়ী দল যুব সংঘের মুন্না কর্নার কিক থেকে পাওয়া বল নিয়ে হেডে জয়সূচক গোলটি করেন (২-১)। খেলায় উভয় দল একাধিক গোলের সুযোগ নষ্ট করে।
পুরস্কার বিতরণী: ফাইনাল খেলা শেষে লীগ ও টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা।
স্পোর্টস কাউন্সিলের সভাপতি মহিউদ্দিন দেওয়ানের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী পর্বে অন্যদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন নাহার খান। আরও বক্তব্য রাখেন স্পোর্টস কাউন্সিলের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রশিদ রানা।
এই পর্ব উপস্থাপনায় ছিলেন স্পোর্টস কাউন্সিলের সাবেক সাধারণ আবদুল বাসিত খান। অনুষ্ঠানে অতিথি ছাড়াও আজিমুর রহমান, সাবেক বক্সার সেলিমসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।