অপরাধ কমায় ব্লাজিওর সন্তোষ

নিউইয়র্ক শহরে অপরাধের হার ব্যাপক কমেছে। এ জন্য পুলিশ বিভাগকে প্রশংসায় ভাসিয়েছেন মেয়র বিল ডি ব্লাজিও। ৪ ডিসেম্বর মাসিক পরিসংখ্যান তুলে ধরার সময় শহরে অপরাধ কমে আসায় পুলিশের ব্যাপক প্রশংসা করেন ব্লাজিও। ৪ ডিসেম্বর তুলে ধরা পরিসংখ্যানের বরাত দিয়ে সিবিএস লোকাল জানিয়েছে, নিউইয়র্ক শহরে এ বছর আত্মহত্যার সংখ্যা কমেছে। এ বছর এখন পর্যন্ত আত্মহত্যার ঘটনা ঘটেছে ৩০০ টি, যা আগের বছরের তুলনায় ৫০টি কম। একই সঙ্গে কমেছে বন্দুক হামলার ঘটনাও।
অপরাধ কমার জন্য ডি ব্লাজিও পূর্ণ কৃতিত্ব দেন নিউইয়র্কের নিউইয়র্কের নেইবারহুড পুলিশিং বিভাগকে। হারলেমের ৩২ প্রেসিংকটে গিয়ে তিনি পুলিশ কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেন। পরে টাউনহলে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, ‘সাধারণ মানুষ পুলিশ বিভাগের সহযোগিতামূলক আচরণের জন্য সন্তুষ্ট। তাদের কাছে পুলিশ কর্মকর্তারা এখন নিজের মানুষ হিসেবে বিবেচিত হচ্ছে। তাদের সঙ্গে সংযোগ স্থাপনও এখন অনেক বেশি সহজ। যেকোনো সমস্যায় পুলিশের কাছে যাওয়া যায়, এবং তারাই সুরক্ষা দিতে পারে এই আস্থা এখন সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে।’