অপরাধ না করেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে ১৯৯২ সালের একটি খুনের ঘটনায় জড়িত না থেকেও ২৩ বছর ধরে কারাগারে রয়েছেন রবার্ট জোনস নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি। ১৯৯২ সালের এপ্রিেল ছুটি কাটাতে এক ব্রিটিশ দম্পতি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। এক রাতে নিউ অরলিয়েন্স শহরের রাস্তায় দুর্বৃত্তরা তাঁদের টাকাপয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ব্রিটিশ নারী জুলি স্টট গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে হামলাকারী সন্দেহে ১৯ বছর বয়সী কৃষ্ণাঙ্গ রবার্ট জোনসকে আটক করে পুলিশ। তদন্ত-প্রক্রিয়ায় বিচারক ও পুলিশ একপর্যায়ে বুঝতে পারে জোনস অপরাধী নন। লুইজিয়ানার প্রধান আইন কর্মকর্তাও স্বীকার করেন, কৌঁসুলিরা কখনো ইচ্ছাকৃতভাবে, কখনো অজ্ঞতার কারণে সব তথ্য-প্রমাণ তুলে ধরেন না।
বিবিসি